ক্যাটাগরি

৫৯ পৌরসভায় বিএনপির মেয়রপ্রার্থী ঘোষণা

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল
কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

মনোনীত প্রার্থীদের আগামীকাল গুলশান
কার্যালয় থেকে দলীয় প্রত্যায়ন পত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

মনোনীত প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম, সিলেট ও রংপুর ৩০ ডিসেম্বের বেলা ১১টায়, ঢাকা ও ময়মনসিংহ বেলা ১২টায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল দুপুর ২টায় বিতরণ করা হবে।

৫৯ পৌরসভায় বিএনপির মেয়রপ্রার্থী

রাজশাহী বিভাগ: দিনাজপুর হাকিমপুরে সাখাওয়াত
হোসেন শিল্পী, নীলফামারীর জলঢাকায় ফহমিদ ফয়সাল চৌধুরী, কুড়িগ্রামের উলিপুরে হায়দার আলী মিঞা, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফারুক আহম্মেদ, বগুড়া ধুনটে আলীমুদ্দিন হারুন মণ্ডল, শিবগঞ্জে মতিয়ার রহমান
(মতিন), গাবতলীতে সাইফুল ইসলাম, কাহালুতে আব্দুল মান্নান ও নন্দীগ্রামে সুশান্ত
কুমার সরকার; চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তারিক আহমদ, নওগাঁর ধামইরহাটে মাহবুবুর
রহমান চৌধুরী, নওগাঁ সদরে নাজমুল হক (সানি), রাজশাহীর কেশরহাটে খুশবর রহমান, নাটোরের সিংড়ায় তায়জুল ইসলাম এবং পাবনা সদরে নুর মোহাম্মাদ
মাছুম (বগা) দলীয় মনোনয়ন পেয়েছেন।

খুলনা বিভাগ: চুয়াডাঙ্গার দশর্নায় হাবিবুর রহমান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জিন্নাতুল হক ও কোটচাঁদপুর এসকেএম
সালাহউদ্দীন বুলবুল, যশোরের মনিরামপুরে শহীদ মো. ইকবাল হোসেন, নড়াইল সদরে জুলফিকার
আলী ও কালিয়ায় এসএম ওহিদুজ্জামান, বাগেরহাটের মোরেলগঞ্জে
ফরহাদ হোসেন, খুলনার পাইকগাছায় মনিরুজ্জামান ও
সাতক্ষীরার কলারোয়ায় শেখ শরিফুজ্জামানকে প্রার্থী করেছে
বিএনপি।

বরিশাল বিভাগ: বরগুনা সদর
এ্যাডভোকেট মোহাম্মাদ আবদুল হালিম ও পাথরঘাটায় সাহাবউদ্দিন (সাকু), ভোলার বোরহানউদ্দিনে
মনিরুজ্জামান ও দৌলতখানে আনোয়ার হোসেন, বরিশালের
গৌরনদীতে মোহাম্মদ জহির সাজ্জাদ ও মেহেন্দীগঞ্জে জিয়াউদ্দিন সুজন, ঝালকাঠির নলছিটিতে মজিবুর রহমান ও পিরোজপুরের স্বরূপকাঠিতে
শফিকুল ইসলাম ফরিদ বিএনপির মনোনয়ন পেয়েছেন।

ঢাকা বিভাগ: টাঙ্গাইল সদরে মাহমুদুল
হক, মির্জাপুরে শফিকুল ইসলাম, ভূয়াপুরে
জাহাঙ্গীর হোসেন ও সখীপুরে নাসির উদ্দিন;
জামালপুরের সরিষাবাড়িতে একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন, শেরপুরের নকলায় এনামুল হক রিপন ও নালিতাবাড়িতে আনোয়ার হোসেন, ময়মনসিংহের গৌরীপুরে আতাউর রহমান, ত্রিশালে রুবায়েত হোসেন শামীম ও ঈশ্বরগঞ্জে শরীফ মোহাম্মদ জুলফিকার আল টিপু; নেত্রকোনা
দুর্গাপুরে মোহা. জামালউদ্দিন. কিশোরগঞ্জের কটিয়াদীতে
তোফাজ্জল হোসেন খাঁন. মুন্সীগঞ্জ সদরে আলহাজ
শহিদুল ইসলাম, রাজবাড়ির পাংশায় রইজউদ্দিন খান, শরীয়তপুরের নড়িয়ায় সৈয়দ রিন্টু, ভেদরগঞ্জে
বি এম মোস্তাফিজ ও জাজিরায় মাজহারুল
ইসলাম রনী বিএনপির মনোনয়ন পেয়েছেন।

সিলেট বিভাগ: সিলেটের গোলাপগঞ্জে গোলাম
কিবরিয়া চৌধুরী ও জকিগঞ্জে ইকবাল আহমদ তাপাদার; এবং মৌলভীবাজার সদরে অলিউর রহমানকে
প্রার্থী করেছে বিএনপি।

চট্টগ্রাম বিভাগ: কুমিল্লার লাকসামে
বেলাল রহমান মজুমদার ও বরুড়ায় জসিমউদ্দিন
পাটোয়ারী; চাঁদপুরের হাজীগঞ্জে আব্দুল মান্নান খান, ফেনী সদরে আলালউদ্দিন আলাল, নোয়াখালীর হাতিয়ায় মোহাম্মদ আবদুর রহিম ও চৌমুহনীতে
মোহাম্মদ জহির উদ্দিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে তোফাজ্জল হোসেন চৌঃ বাচ্ছু
বিএনপির প্রার্থী হয়েছেন।