মাধ্যমিক
ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী
ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় অনলাইন লটারির কার্যক্রম স্থগিত করে বিজ্ঞপ্তি জারি
করেছে।
সেখানে বলা
হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে
শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল।
“কিন্তু
মাহামান্য হাই কোর্ট বিভাগে রিট পিটিশন চলমান থাকায় লটারি কার্যক্রম স্থগিত করা হল।”
পরিবর্তীতে
লটারির তারিখ ও সময় যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞিপ্তির
অনুলিপি সব জেলা প্রশাসক, ইউএনও, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সব আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক,
সব জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর
অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।