ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
মঙ্গলবার ভার্চুয়াল এক আয়োজনে চট্টগ্রামের কর্ণফুলী, গুনাগরী, পতেঙ্গা, টেরি বাজার
ও চৌধুরী হাট, পাবনার বেড়া এবং গাইবন্ধার কালির বাজারে শাখাগুলোর উদ্বোধন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও
মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং
ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও ওমর ফারুক খান অনুষ্ঠানে বক্তব্য
রেখেছেন।
মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক দেশের
জাতীয় আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ব্যাংক দেশের এক তৃতীয়াংশের বেশি
রেমিট্যান্স আহরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি বলেন, গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে
সততা ও শরীয়াহ নীতি অবলম্বন, কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ
সেবার ফলেই ইসলামী ব্যাংক শ্রেষ্ঠত্বের এই অবস্থানে পৌঁছেছে।
ইসলামী ব্যাংক বর্তমানে ৩৭৩টি শাখা,
১৬২টি উপশাখা, ২২০৩টি এজেন্ট আউটলেট ১৬০০-এর অধিক এটিএম /সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের
আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা দিচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে
ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। ইতোমধ্যে ব্যাংকটি এক লাখ
কোটি টাকার বিনিয়োগ (ক্রেডিট) মাইলফলক অতিক্রম করেছে।