শুক্রবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে মুজিব শতবর্ষ উপলক্ষে
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ রাসেল অনুর্ধ-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট
টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে
‘ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না, সংগ্রাম করে গণতন্ত্র
পুনরুদ্ধার করতে হবে’ এমন কথার প্রেক্ষিতে সাংবাদিকরা তথ্যমন্ত্রীকে প্রশ্ন করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাছান বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা প্রতি বছরের
শুরুতেই এ কথাটি বলেন। আমাদেরকে হটিয়ে বাংলাদেশে তারা ক্ষমতায় আসবেন।
“আসলে উদ্দেশ্য তা নয়, উদ্দেশ্য
হচ্ছে বাংলাদেশে সবসময় গণ্ডগোল পাকানোর উদ্দেশ্য তাদের থাকে, এবং
সেই গণ্ডগোলের মধ্যে তারা পানি ঘোলা করে সেখানে মাছ শিকার করার অপচেষ্টা করে আসছে।
তাদের এই হুমকি ধামকি অপচেষ্টা এবং ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশের মানুষ দীর্ঘ
প্রায় একযুগ ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে
রেখেছে।’’
২০২১ সালের প্রথম দিনে দেশবাসীর পাশাপাশি বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে শুভেচ্ছা
জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ২০২০ সালে আমরা পৃথিবীর
মানুষ স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারিনি,
নতুন বছরে মহান আল্লাহর
কাছে আমার প্রার্থনা হচ্ছে নতুন বছরে যাতে খুব সহসা আমরা স্বাভাবিকভাবে
শ্বাস-প্রশ্বাস নিতে পারি, আবার আগের পৃথিবীতে ফেরত
যেতে পারি।“
হাছান মাহমুদ বলেন, “নতুন বছরে আমার প্রত্যাশা
থাকবে বিএনপি এতদিন ধরে যে নেতিবাচক রাজনীতি করে এসেছে, মানুষকে
জিম্মি করার রাজনীতি করে এসেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করার
রাজনীতি করে এসেছে, ধ্বংসাত্মক রাজনীতি করে
এসেছে, সেটি থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতির ধারায় তারা ফেরত
আসবে।“
তিনি বলেন, শিশু কিশোররা যেভাবে
সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তির মধ্যে নিমজ্জিত হচ্ছে, এটি
তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে। শিশু কিশোররা
যাতে সঠিকভাবে বিকশিত হতে পারে, তাদের মনন ও মেধা বিকশিত
হতে পারে, স্বাস্থ্য সুরক্ষা হতে পারে সে জন্য খেলাধুলার কোনো বিকল্প
নেই।
খেলাধুলা সীমিত হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, “কারণ মাঠও সীমিত হয়ে গেছে। আমাদের আরো খেলাধুলার মাঠ বাড়াতে হবে। চট্টগ্রাম
জেলা ক্রীড়া সংস্থাকে অনুরোধ জানাবো কিছু মাঠ বাড়ানোর জন্য। সম্ভব হলে
ওয়ার্ডভিত্তিক মাঠ তৈরি করা গেলে ছেলেমেয়েদের খেলার জন্য সুযোগ তৈরি হবে।“
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিসেবে বক্তব্য রাখেন মহেশখালি-কুতুবদিয়ার সংসদ
সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম মহানগর
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাংগঠনিক
সম্পাদক নোমান আল মাহমুদ, যুব ও ক্রীড়া সম্পাদক
দিদারুল আলম চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক মশিউর
রহমান চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব
সভাপতি আলী আব্বাস।