ক্যাটাগরি

শিল্পকলায় প্রদ‌র্শিত হ‌বে `মানুষ`

শ‌নিবার সন্ধ্যা ৭টায় বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডে‌মির এক্সেপে‌রি‌মেন্টাল থি‌য়েটার হ‌লে নাটক‌টি মঞ্চস্থ হ‌বে ব‌লে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে।

জা‌ভেদ মাহমু‌দের রচনায় নাটকটি নির্দেশনা দি‌য়ে‌ছেন নাজমুল হোসেন।

শূ‌ন্যেয়ার বর্ষপূ‌র্তি‌তে থিয়েটার বন্ধু সম্মাননা পাচ্ছেন তরুণ নাট্যকর্মী, থি‌য়েটার পত্রিনা ক্ষ্যাপার সম্পাদক পাভেল রহমান।

নাট‌কের কুশীলব হি‌সে‌বে আ‌ছেন রেফাত হাসান সৈকত, তানজিদা শহীদ মৌ, অনন্যা নিশি, মাজেদ আহমেদ, হোসাইন জীবন, রায়হান আহমেদ, নাজমুল হোসেনসহ আরও অনেকে।

আলো প্রক্ষেপনে হোসাইন জীবন, আবহ সঙ্গীতে সালেহীন শুভ।

প্রোডাকশন ম্যানেজারের দা‌য়ি‌ত্বে আ‌ছেন রেফাত হাসান সৈকত ও মাজেদ আহমেদ ।