ক্যাটাগরি

চট্টগ্রামে আগুনে পুড়ে একব্যক্তির মৃত্যু

শুক্রবার গভীর রাতে কাথারিয়া
বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের
নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, রাতে কাথারিয়া বাজারে একটি
দোকান থেকে আগুন লাগে।

বাঁশখালী ফায়ার স্টেশনের
দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই বাজারের ছয়টি
সেমি পাকা দোকান পুড়ে ‘প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে’।

বাঁশখালী থানার ওসি শফিউল
কবির জানান, আগুনে পুড়ে ওই বাজারের
দোকানে থাকা এক ব্যক্তি মারা গেছেন।

মোহাম্মদ বাদশা (৫০) নামে
ওই ব্যক্তির বাড়ি বাঁশখালীর কাথারিয়া এলাকায়।

ওসি জানান, ওই
ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং বেশ কিছুদিন ধরে ওই বাজার এলাকায় বাস করতেন বলে
স্থানীয়রা জানিয়েছে।