আইসিসির
ওয়ানডে লিগের অংশ এই সিরিজের জন্য শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান
ক্রিকেট বোর্ড।
গত
বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইকরাম আলিখিল, আফসার জাজাই, করিম জানাত,
হজরতউল্লাহ জাজাই ও ইব্রাহিম জাদরান।
আজমতউল্লাহ
এখন পর্যন্ত ২৩টি লিস্ট ‘এ’
ম্যাচ খেলেছেন। ৩৭.৩৬ গড় ও ১০৪.৫৮ স্ট্রাইক রেটে রান করেছেন চারশর
বেশি। পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ২২টি।
দলে
ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাশমতউল্লাহ শাহিদি। ৩৯ ওয়ানডে খেলা এই টপ অর্ডার
ব্যাটসম্যান আফগানিস্তানের হয়ে এই সংস্করণে সবশেষ খেলেছেন গত বিশ্বকাপে। ২০১৭ সালে
সবশেষ ওয়ানডে খেলা ওপেনার উসমান গনিও আছেন দলে।
টি-টোয়েন্টি
দিয়ে ২০১৯ সালে আন্তর্জাতিক পথচলা শুরু হয় রহমানউল্লাহর। এই কিপার-ব্যাটসম্যানের
সামনে এবার দেশের হয়ে ওয়ানডে খেলার সুযোগ। দুই ওয়ানডে খেলা পেসার সৈয়দ আহমাদ
শারজাদকেও দলে রেখেছে আফগানিস্তান।
রশিদ
খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানরা এখন খেলছেন বিগ ব্যাশে। সিরিজ শুরুর আগে গুরুত্বপূর্ণ এই
ক্রিকেটারদের পাওয়ার ব্যাপারে আশাবাদী আফগানিস্তান।
সিরিজের
প্রথম ওয়ানডে হবে আগামী ১৮ জানুয়ারি। পরের দুটি ২১ ও ২৩ জানুয়ারি। তিনটি ম্যাচই
হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
আফগানিস্তান
ওয়ানডে দল: আসগর আফগান (অধিনায়ক), রহমত শাহ, নাভিন-উল-হক,
হাশমতউল্লাহ শাহিদি, ইয়ামিন আহমাদজাই, উসমান গনি, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ, সৈয়দ আহমাদ শারজাদ, নাজিবউল্লাহ জাদরান, জাভেদ আহমাদি, রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবাদিন
নাইব, মুজিব উর রহমান, শরাফউদ্দিন
আশরাফ।