ক্যাটাগরি

শেরপুরে প্রতিপক্ষের হামলায় নৈশ প্রহরী খুন

সদর উপজেলার কামারিয়া চাইরা বিলে মাছের খামারে রোববার সকালে এ ঘটনা ঘটে বলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান।

নিহতের নাম রফিকুল ইসলাম (৫০) বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আমিনুল বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ওই মাছের খামারে নৈশ প্রহরী রফিকুল মাটি কাটার কাজ করছিল। এ সময় হঠাৎ মরকান্দা গ্রামের প্রতিপক্ষ বারেক, জুব্বার ও ছুবাহানসহ ১০/১২ জন সন্ত্রাসী রফিকুলকে কুপিয়ে খামারের পানিতে ফেলে দেয়।

“পরে স্থানীয়রা গিয়ে রফিকুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।