ক্যাটাগরি

ভোলায় তিনটি তক্ষক উদ্ধার

সোমবার দুপুরে
কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বিএন এম মেহেদী হাসান স্বাক্ষরিত
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ
জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, কাল রোববার রাত সাড়ে ৭টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট ব্রিজ এলাকায় অবস্থান নেন তারা।

“মোটরসাইকেলে আসা দুই
পাচারকারী আমাদের দূর থেকে দেখে ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে পালিয়ে যায়।”

পাচারকারীরা দ্রুত
পালিয়ে যাওয়া তাদের আটক করা যায়নি জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত তক্ষক আইনানুগ
ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ তক্ষকের ‘আনুমানিক
মূল্য তিন কোটি টাকা’ বলছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা।