ক্যাটাগরি

সম্রাটের সহযোগী জাকির ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

সোমবার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, আয়েশা আক্তার সোমা একজন গৃহিণী। তার নামে আলাদা আয়কর নথি থাকলেও তার নিজের কোনো আয়ের উৎস নেই।

“আসামি সোমা তার স্বামী মো. জাকির হোসেনের সহায়তায় স্বামীর অবৈধ কার্যক্রমের মাধ্যমে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত পাঁচ কোটি এক লাখ ১৫ হাজার ১৬৪ টাকার সম্পদ দখলে রেখে ভোগ দখল করছেন।”

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর সোমার বিরুদ্ধে ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।

এরপর তিনি নিজেই মামলাটি তদন্ত করে কমিশনে প্রতিদেন জমা দিলে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় জানিয়ে দুদকের জনসংযোগ প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, শিগগিরই এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

গত বছরের ২৯ অক্টোবর ভোলা সদরের ইলিশা ফেরিঘাট এলাকা থেকে জাকিরকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি,
চার বোতল বিদেশি মদ ও নগদ এক হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।

এরপর একই বছরের ১৪ নভেম্বর জাকিরের বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে পাঁচ কোটি ৪৯ লাখ তিন হাজার ৯৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এই মামলার তদন্তও চলছে দুদকে।