এই সেনা
কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত
করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এখন পররাষ্ট্র
মন্ত্রণালয় শামিম উজ জামানকে কোনো একটি দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে আদেশ জারি করবে।
শামিম উজ
জামান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন।
আলাদা আদেশে
ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন
সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) প্রকল্প পরিচালক করা হয়েছে।
ওই পদে এই
সেনা কর্মকর্তাকে নিয়োগ দিতে তার চাকরি নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
নতুন এপিডি আনিছুর রহমান
জনপ্রশাসন
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখার অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞাকে একই মন্ত্রণালয়ের
নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।
জনপ্রশাসনের
গুরুত্বপূর্ণ এই পদে আনিছুরকে পদায়ন করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এপিডি অনুবিভাগের
অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. মোকাম্মেল হোসেনকে গত ২৪ ডিসেম্বর পদোন্নতি
দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় সরকার।