ক্যাটাগরি

মাঠে নামার আগেই সিরিজ শেষ রাহুলের

মেলবোর্নে গত শনিবার ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতের কবজিতে
চোট পান রাহুল। বিসিসিআই মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেরে উঠতে সপ্তাহ তিনেক
সময় লাগবে তার।

২৮ বছর বয়সী ব্যাটসম্যান এখন দেশে ফিরবেন। বেঙ্গালুরুতে জাতীয়
ক্রিকেট একাডেমিতে তার পুনর্বাসন চলবে।

চোটের কারণে এই সিরিজে ভারত শুরু থেকেই পায়নি সবচেয়ে অভিজ্ঞ
পেসার ইশান্ত শর্মাকে। চোট নিয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরে গেছেন আরও দুই পেসার মোহাম্মদ
শামি ও উমেশ যাদব। এছাড়াও ছুটি পেয়ে প্রথম টেস্টের পর দেশে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি।