বুধবার
সকালে কারাগার অভ্যন্তরে গোসল করতে গিয়ে ‘পড়ে যাওয়া’ এ যুবকে যশোর জেনারেল
হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
প্রয়াত
শামীম ওরফে সমীর (৩০) ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার
জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্রনাথের ছেলে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক বছর
বিনাশ্রম কারাদণ্ড ভোগ করেছেন তিনি।
যশোর
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার
আগেই সমীরের মৃত্যু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে
ধারণা করা হচ্ছে।
যশোর কেন্দ্রীয়
কারাগারের জেলর তুহিন কান্তি খান জানান, সমীর রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে
অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর পুলিশ তাকে আটক করে অনুপ্রবেশের অভিযোগে
মামলা দিয়ে কারাগারে পাঠায়।
ওই
মামলায় রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম ২০১৯ সালে ৬ মার্চ সমীরকে এক বছর বিনাশ্রম
কারাদণ্ডাদেশ দেয়।
এরপর
থেকে তিনি প্রথমে ফেনী কারাগারে ছিলেন। পরে গত মার্চ মাসে তাকে ফেনী থেকে যশোর
কারাগারে পাঠানো হয়।
জেলর
তুহিন আরও জানান, সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাকে ভারতে ফেরত পাঠাতে সেদেশের
সরকারকে তিন বার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দি
ছিলেন।
“বুধবার
সকালে তিনি গোসল করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”