বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির
অভিযোগ ওঠার পর মঙ্গলবার তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওএসডি) করে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নতুন প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের উপ-পরিচালক
মোহাম্মদ জাকির হোসেনকে প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
এই প্রকল্পের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে সম্প্রতি বিভিন্ন
গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
একজন কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির সত্যতা মেলায়
পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক সবুর খানকে ওএসডি করা হয়।