ক্যাটাগরি

যশোরে চা বিক্রেতা খুন

বৃহস্পতিবার সকালে মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে
বলে জানিয়েছে পুলিশ।

নিহত জালাল বিশ্বাস (৫০) মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামের আজিবর বিশ্বাসের
ছেলে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, নিহতের
পরিবারের সদস্যরা বলছেন ‘ভোর ৬টা ২০ মিনিটের দিকে দোকান খোলার জন্য বাড়ি থেকে বের হন
জালাল।’

এরপর সকাল ৮টার পর তার মরদেহ পাওয়া যায় গ্রামের ঈদগাহের পাশের এক ধানক্ষেতে।
এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ বলেন তিনি।

মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন
রয়েছে। ধারণা করা হচ্ছে পেছন থেকে তাকে কেউ মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে।

তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে
জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।