ক্যাটাগরি

সিসিসি প্রশাসক সুজন ও তার স্ত্রী কোভিড-১৯ আক্রান্ত

বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন
বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

খোরশেদ আলম সুজনের ছেলে মহিউল আলম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বুধবার নমুনা পরীক্ষা
করানো হয়। রাতে ফলাফলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে।”

“বাবার কয়েকদিন আগে জ্বর ও হালকা
কাশি থাকায় নমুনা পরীক্ষা করানো হয়। বর্তমানে কোনো উপসর্গ নেই।”

খোরশেদ আলম সুজন চট্টগ্রাম মহানগর
আওয়ামী লীগের সহ-সভাপতিও। গত বছরের ৬ অগাস্ট তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক
হিসেবে নিয়োগ দেয় সরকার।

তার স্ত্রী তাহমিনা বেগম দক্ষিণ কাট্টলীর
ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।