ক্যাটাগরি

নবাবগঞ্জে হামলায় যুবলীগের দুই নেতা আহত

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, উপজেলার বকসনগর ইউনিয়নের খালপাড় বাজার এলাকায় শনিবার রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের আব্দুর রহমান মাতব্বরের ছেলে অলিউর রহমান অলি (৩৮) এবং ছকুল উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম রাশেদ (২৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অলি উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং রাশেদ উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামিমুল আহাদ রনক।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে ভর্তি আহতদের খোঁজ খবর নেওয়া হয়েছে।

“এ হামলার ঘটনায় এখনও মামলা হয়নি। তবে মামলা  হবে। মামলার পর তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হবে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, আহত অলি ও রাশেদকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। দেশীয় অস্ত্রের আঘাতে তারা মাথায় আঘাত পেয়েছে।

এছাড়াও আরও দুইজন আহত
দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেন তিনি।