সোমবার বিকালে ঢাকা-ময়মনসিংহ
মহাসড়কের জৈনাবাজার ও শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এই দুই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার গাজীপুর
ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নসিম উদ্দিনের ছেলে পল্লি চিকিৎসক বিল্লাল হোসেন (৫৫) এবং শ্রীপুর পৌর
এলাকার প্রয়াত আব্দুস সামাদ মিয়ার স্ত্রী মোর্শেদা আক্তার (৭৫)।
মাওনা হাইওয়ে থানার ওসি
এআরএম আল-মামুন বলেন, বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্ন নেওয়ার
সময় মোটরসাইকেল আরোহী বিল্লাল হোসেনকে পেছন থেকে সিমেন্টবাহী একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি মামুন আরও জানান, মাওনা
চৌরাস্তার মোহা সিএনজি পাম্প এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল মোর্শেদা
আক্তার নামের পথচারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার
পথে তিনি মারা যান।
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক
ও মোটরসাইকেল আটক করা হলেও দুই চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।