ক্যাটাগরি

‘ফ্রেশ ইন্সট্যান্ট নুডলস স্বপ্ন সত্যি অফার’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

এক
সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা গ্রুপ জানায়, সোমবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই
ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আইফোন তুলে দেওয়া হয়।

পুরস্কার
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মহাব্যবস্থাপক (ব্র্যান্ড)
কাজী মোহাম্মদ মহিউদ্দিন, মহাব্যবস্থাপক (সেলস) মোকলেছুর রহমান, জ্যেষ্ঠ
ব্যবস্থাপক (ব্র্যান্ড) সাজ্জাদ হোসেনসহ কর্মকর্তারা।

মেঘনা
গ্রুপ জানায়, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে মেঘনা গ্রুপ ‘ফ্রেশ ইন্সট্যান্ট নুডলস
স্বপ্ন সত্যি অফার’ ক্যাম্পেইন পরিচালনা করে।

এই
কর্মসূচির আওতায় ফ্রেশ ইন্সট্যান্ট নুডলসের ৮টি অথবা ১২টির প্যাকেট কিনলে
ভোক্তাদের জন্য ছিল আইফোন জেতার সুযোগ। এছাড়া প্রতি ৮টির প্যাকেটের সঙ্গে একটি
টিফিন বক্স এবং ১২টির প্যাকেটের সঙ্গে একটি বোল উপহার হিসেবে ছিল।