উপজেলার সোনাকাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজ পাড়া থেকে তাদের আটক করা হয় বলে তালতলী থানার এসআই শাহাদাত হোসেন জানান।
এরা হলেন- নুরজাহান (৬০) ও তার পুত্রবধূ সুফিয়া (৩৫)।
এসআই বলেন, একটি তক্ষক বিক্রির জন্য বাড়িতে অবস্থানের সময় এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে নুরজাজাহান ও সুফিকা পুত্রবধূকে আটক করে এবং তক্ষকটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে তালতলী থানার ওসি কামরুজ্জামান বলেন, আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।