মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জিরানীবাজার
এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান।
নিহত হ্যাপী আক্তার মিনা (১৩) কুষ্টিয়া
জেলার পূর্ব রাতুলপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
আহতরা হলেন- নিহত মিনার মা রেখা আক্তার, ঠাঁকুরগাওয়ের আলম ও আশুলিয়ার টেঙ্গুরি এলাকার
সাজ্জাদ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “হাজী আলী হোসেনের
মালিকানাধীন বাড়িটি ভাঙার সময় দেয়াল চাপা পড়ে শিশু মিনার মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মিনার লাশ এবং তিনজনকে আহত
অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।”