বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান পদে আরও এক বছর থাকছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিন।
বিআরইবি চেয়ারম্যান
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিনের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে মঙ্গলবার
আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আগামী ১০ জানুয়ারি
অথবা যোগদানের তারিখ থেকে তার মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।
মঈন উদ্দিন ২০১৮ সালের
১০ জানুয়ারি আরইবির চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োগ পান।
অপরদিকে পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান পদে অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল
মো. খুরশেদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।
আগামী ২০ জানুয়ারি
বা যোগদানের তারিখ থেকে তার এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।
সচিব পদমর্যাদায় তাকে
ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
খুরশেদ আলম ২০১৮ সালের
১১ জানুয়ারি থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগে আছেন।
এই দুই কর্মকর্তার
চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে
আদেশে বলা হয়েছে।