মঙ্গলবার নিজের এই বিরোধিতার কথা তিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে জানিয়েছেন।
গত সপ্তাহে ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রে কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার পর সোমবার ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ভাইস প্রেসিডেন্ট পেন্সকে সংবিধানের ২৫ তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর প্রস্তাব উত্থাপন করে।
এর মধ্যে ২৫ তম সংশোধনীর প্রস্তাবটি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদের ভোটের প্রস্তুতির মধ্যে তার দপ্তরের প্রকাশ করা একটি চিঠিতে পেন্স বলেন, “এই জাতীয় পদক্ষেপ আমাদের জাতির স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা করবে না বা এটি আমাদের সংবিধানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে না বলে আমি মনে করি।”
প্রতিনিধি পরিষদের নেতৃস্থানীয় এক সদস্যসহ অন্তত তিন জন রিপাবলিকান মঙ্গলবার জানিয়েছেন, ক্যাপিটলে হামলার অল্প কিছুক্ষণ আগে নিজের সমর্থকদের ভবনটির দিকে দিকে মিছিল নিয়ে যাওয়ার ও ‘লড়াইয়ের’ আহ্বান জানানোয় ট্রাম্পকে অভিশংসিত করার প্রস্তাবে ভোট দেবেন তারা।
ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের ওই হামলার ঘটনায় এক পুলিশসহ পাঁচ জনের মৃত্যু হয়।
প্রশাসন পুরো শক্তি নিয়োগ করে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে চাইছে, পেন্স পেলোসিকে এমনটি জানিয়ে এই ‘পরিস্থিতির আবেগকে আরও উত্তপ্ত করে আরও বিভক্তি তৈরি করতে পারে’ এমন পদক্ষেপ এড়িয়ে যাওয়ার জন্য তাকে ও কংগ্রেসের অন্যান্য সদস্যদের অনুরোধ করছেন।
পেন্স বলেছেন, “উত্তেজনা হ্রাস করতে আমাদের সঙ্গে কাজ করুন আর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বরণ করার প্রস্তুতির এ সময়ে আমাদের দেশকে ঐক্যবদ্ধ করুন।”
(বিস্তারিত আসছে)