ক্যাটাগরি

ধামরাইয়ে গৃহবধূ ধর্ষণের মামলায় কবিরাজ গ্রেপ্তার

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে ধামরাইর চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে সালাম খোলজার নামের ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেন।

সালাম (৪৫) চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ওয়ারেজ আলীর ছেলে।

পরিদর্শক কামাল বলেন, “ওই গৃহবধূ মঙ্গলবার সালামের কাছে চিকিৎসা নিতে যান। এ সময় সালাম ওই নারীকে কৌঁশলে ঘরের ভেতরে নিয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারী কৌশলে বের হয়ে থানায় এসে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে সালামকে গেপ্তার করে ।”

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।