ক্যাটাগরি

ক্ষতিকর রঙ দিয়ে চকলেট-ললিপপ, গ্রেপ্তার ২

বুধবার কামালবাগের ‘সোবেল লজেন্স ফ্যাক্টরি’ নামের একটি কারাখানায় অভিযান চালিয়ে এর মালিক সোহেল ব্যাপারী এবং কর্মচারী
জাহের দফাদারকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ওই কারখানায় চকলেট, কদমা, ললিপপ তৈরির কাজে ইন্ডাস্ট্রিয়াল রঙ, হাইড্রোজ ও মোম ব্যবহার করা হত, যা স্বাস্থ্যসম্মত
নয়। 

বিএসটিআই এর পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, ‘সোবেল লজেন্স ফ্যাক্টরি’র কোনো অনুমোদনও ছিল না। তাছাড়া যেসব উপাদান সেখানে ব্যবহার করা হত, তা ‘ক্ষতিকর’।

গ্রেপ্তার
দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলে জানান পলাশ কুমার বসু।