দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সিরিজের জন্য গত ডিসেম্বরে একসঙ্গে টেস্ট
দল ঘোষণা করা হয়েছিল। তবে হ্যামস্ট্রিং চোটের
কারণে দলে থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে
মাথিউসের না থাকার
বিষয়টি তখনই জানানো হয়েছিল। গত বছরের
জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ
টেস্ট খেলেছেন তিনি।
সেই দলে কিছু রদবদল
করে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বুধবার ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা
করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার রামেশ মেন্ডিস।
দলে ফিরেছেন পেসার নুয়ান
প্রদীপ, ডানহাতি ব্যাটসম্যান রোশেন সিলভা, চায়নাম্যান লাকশান সান্দাক্যান। দক্ষিণ আফ্রিকা সফরের দল থেকে
বাদ পড়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা, কাসুন
রাজিথা, সান্থুশ গুনাথিলাকা, দিলশান মাদুশাঙ্কা।
আগামী বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট
শুরু ২২ জানুয়ারি।
ইংল্যান্ড সিরিজের শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল
পেরেরা, দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওশাদা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা, মিনোদ
ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ভানিদু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দাসুন
শানাকা, আসিথা ফার্নান্দো, রোশেন সিলভা, লাকশান সান্দাক্যান, নুয়ান প্রদীপ, রামেশ মেন্ডিস।