উপজেলার বাংলাবাজার এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির জানান।
নিহত আলমীগর মিয়া বাহুবলের পুটিজুরি ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটকের কথা জানালেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।
ওসি বলেন, “নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রাম থেকে ওয়াজ শুনে বাড়ি ফিরছিলেন আলমগীর।পথে মোটর সাইকেল ও অটোরিকশা করে আসা সন্ত্রসীরা আলমগীরের পথ রোধ করে তাকে কুপিয়ে জখম করে।পরে আলমগীরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।বাকিটা তদন্তের পার বলা যাবে।
নিহতের বন্ধু মুন্না বলেন, গত ৬ জানুয়ারি একই উপজেলার মুগকান্দি গ্রামের মজনু শাহর উরসে সম্ভপুর গ্রামের আকাশ নামে এক ছেলের সঙ্গে আলমগীরের কথা কাটাকাটি হয়। মঙ্গলবারও তাদের মধ্যে বড়চর গ্রামের একটি ওয়াজ মাহফিলে ধাক্কাধাক্কি হয়।
“এরই জের ধরে আকাশ ও তার লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।”