বুধবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরার কাছে দুই আসামির বিরুদ্ধে দুই মামলায় সাক্ষ্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জুলফিকার আলী।
জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবীরা জেরার জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ১১ ফেব্রুয়ারি জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রাখেন।
আদালতের পেশকার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষ্য গ্রহণকালে নুর হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর রোমা জামিনে থেকে আদালতে হাজিরা দেন।
নুর হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ২০১৫ সালের ১৭ নভেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেয় দুদক। পরে মামলার তদন্তে নুর হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে অসঙ্গতি ধরা পড়ে।
২০১৬ সালের ১ আগস্ট মিথ্যা তথ্য দাখিল, অবৈধ সম্পদ অর্জন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় দুদকের উপরিচালক মো. জুলফিকার আলী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন।
নুর হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৪০ লাখ ৪ হাজার ১৭২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপান করে মিথ্যা তথ্য দাখিলের অভিযোগ আনা হয়েছে।
সেই সঙ্গে এ মামলায় ২ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৮১৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলের অভিযোগও আছে। আর নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্রে ৫ কোটি ৪৩ লাখ ২২ হাজার ১১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
গত বছর ১৮ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।