ক্যাটাগরি

মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ, সালথার ওসিকে প্রত্যাহার

জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, বুধবার
তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

তবে পুলিশ অভিযোগের সত্যতা পায়নি বলে তিনি দাবি
করেছেন।

গত শুক্রবার বিকালে সালথা থানার খলিশাপট্টি গ্রামে
দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশ ওই গ্রামের মুক্তিযোদ্ধা মোশারফ
হোসেনকে লাঠিপেটাসহ গালাগাল করে বলে অভিযোগ ওঠে। ওসি মোহাম্মদ আলী জিন্নাহকে প্রত্যাহারের
দাবি জানান মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ
সমাবেশও করেন তারা। একই দাবিতে মঙ্গলবার নগরকান্দা উপজেলার মুক্তিযোদ্ধারাও মানববন্ধন
কর্মসূচি পালন করেন।

ঘটনা তদন্তে শনিবার জেলা পুলিশ একটি কমিটি গঠন
করে এবং মঙ্গলবার রাতে কমিটি প্রতিবেদন দেয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাকে
লাঠিপেটার ঘটনায় ওসির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তদন্ত করে তার প্রমাণ পাওয়া যায়নি।
এর পরও স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে তাকে প্রত্যাহার করা হয়েছে।