ক্যাটাগরি

চাঁদপুরে এলাকাবাসীর ডাকঘর সংস্কারের উদ্যোগ

জেলার মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড
কাউন্সিলর মামুন মৃধা জানান, বরাদিয়া পোস্ট অফিসের ঘরটি জরাজীর্ণ হয়ে পড়ায় সেখানে কাজ
করার অবস্থা ছিল না। সামান্য বৃষ্টিতেই কাগজপত্র ভিজে যেত।

এ অবস্থায় সরকারিভাবে মেরামত না করায়
নিজেদের প্রয়োজনে তারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।

তবে সরকারের কাছে ইতোমধ্যেই আবেদন
করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ডাকঘর পরিদর্শক কাঞ্চন সাহা।

তিনি বলেন, সরকারি ভবনের জন্য আবেদন
পাঠানো হয়েছে। সেটি প্রক্রিয়াধীন। যেকোনো মুহূর্তে অনুমতি চলে আসবে।

তাছাড়া পোস্ট অফিসটির আধুনিকায়ন করা
হবে বলে জানিয়েছেন চাঁদপুরের প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মুহাম্মদ আবু হেলাল।