ক্যাটাগরি

স্টোকসের অনুপস্থিতিতে ‘সুবিধাজনক অবস্থানে’শ্রীলঙ্কা

ঘরের মাঠে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তাই নিজেদের এগিয়ে
রাখছেন তিনি।

২০১৮ সালে সবশেষ শ্রীলঙ্কায় সফর করেছিল ইংল্যান্ড। সেবার সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় স্বাগতিকরা। ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্টোকস।

ওই সিরিজে সবচেয়ে কম ২০.৪০ গড়ে তিনি উইকেট নেন ৫টি। দুই ফিফটিতে রান করেন ১৮৭। তবে এবার এই অলরাউন্ডারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড। ম্যাচের আগের
দিন করুনারত্নে নিজেদের সম্ভাবনা নিয়ে আশার কথা শোনালেন।

“বেন স্টোকস তাদের
দলে নেই। স্টোকস এমন একজন, যে দলকে
ভারসাম্যপূর্ণ করে।”

“আমরা তাদের (ইংল্যান্ডের) বিপক্ষে পরিষ্কারভাবে সুবিধাজনক অবস্থানে থাকব, কারণ তাদের
দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার রয়েছে। এই কন্ডিশনে খেলার যাদের
খুব বেশি অভিজ্ঞতা নেই।”

টেস্ট র‍্যাঙ্কিংয়ে চারে থাকা
ইংলিশদের অবশ্য দুর্বল ভাবছেন না করুনারত্নে।

“তাদেরকে সহজভাবে নেওয়া
উচিত হবে না। তারাও
ক্রিকেটের মধ্যেই আছে এবং করোনাভাইরাসে সবকিছু থেমে যাওয়ার পর তারাই ক্রিকেট শুরু
করা প্রথম দল। তাই তাদের ফিটনেস খুব ভালো আছে। তাদের সামর্থ্য সম্পর্কে আমরা জানি,
তবে কন্ডিশন আমাদের পক্ষে। তাদের বিপক্ষে আমাদের কিছু পরিকল্পনা আছে।”

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু
আগামী ২২ জানুয়ারি।