ক্যাটাগরি

আশুলিয়ায় চালক খুন: ‘অটোরিকশা ছিনতাই’

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাইছাবাড়ির আঞ্চলিক সড়কের পাশে
এক পরিত্যক্ত মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোফাজ্জল হোসেন (৩৮) নওগাঁ জেলার দামুরহাট থানার আড়ানগর
গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার কাইছাবাড়িতে এক বাড়িতে পরিবার নিয়ে ভাড়া
থাকতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে।

“তার মাথার পেছনে জখমের চিহ্ন রয়েছে। লোহার রড বা ভারী কোনো
বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে।”

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের আত্মীয় ওসমান গনি জানান, প্রতিদিনের মতো ভোর সাড়ে ৪টার
দিকে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন মোফাজ্জল।

“সকাল ৮টা দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই।
সেখানে গিয়ে মোফাজ্জলের লাশ দেখতে পাই।”

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান
পুলিশ কর্মকর্তা।