ক্যাটাগরি

বগুড়ায় এক বিচারকের আদালত বর্জনের ঘোষণা

জেলা  আইজীবী সমিতি বৃহস্পতিবার বিকালে জরুরি তলবি সভা করে এই ঘোষণা দেয়।

সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র আইনজীবীদের সঙ্গে অসদাচরণ করেন। আইনজীবী সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম মন্টুর সঙ্গেও তিনি অসদাচরণ করেছেন।

“এমন পরিস্থিতিতে তার আদালতে আইনজীবীরা যেতে চাচ্ছেন না। তলবি সভায় তার আদালত বর্জনের সিদ্ধান্ত হয়েছে। রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যত দিন না উনি বদলি হবেন তত দিন আইনজীবীরা তার আদালত বর্জন করবেন।”

সমিতির সভাপতি শফিকুল ইসলাম টুকু, জেলা জজ আদালতের পিপি মো. আব্দুল মতিন সভায় ছিলেন।