ক্যাটাগরি

চাঁদপুরে বাবা-মাকে মারধরের অভিযোগ

উপজেলার পূর্ব বদরপুর
গ্রামের বোরহান উদ্দিন (৬৫) ও পারভিন বেগম (৪৫) থানায় এই অভিযোগ দিয়েছেন।

বোরহান বলেন, “বৃহস্পতিবার
বিকালে আমি ও আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী ভাত খাওয়ার সময় রান্নাঘর থেকে ধোঁয়া আসে।
এ নিয়ে কথা কাটাকাটি হলে প্রথম পক্ষের ছেলে ও তার স্ত্রী আমাদের বকাঝকা করে। একপর্যায়ে
তারা লাঠি দিয়ে আমাদের এলোপাতাড়ি মারতে শুরু করে। পরে প্রতিবেশীরা এসে ঠেকায়।”

পরে তারা থানায়
অভিযোগ দেন বলে তিনি জানান।

ফরিদগঞ্জ থানার
ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পরিবারটি খুব দরিদ্র। ভরণ-পোষণ নিয়ে প্রায় সময় ঝগড়া-বিবাদ
হত। মারধরের অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।