ক্যাটাগরি

ইয়াফেস ওসমানের স্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত বুলা আহম্মেদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রোববার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুলা আহম্মেদের মৃত্যু হয়। ৭০ বছর বুলা আহম্মেদ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।