ক্যাটাগরি

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শুরু শেখ জামালের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারায় লিগের ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা।

আক্রমণে আধিপত্য করা শেখ জামাল এগিয়ে যেতে পারত চতুর্দশ মিনিটে। সলোমন কিংয়ের শট গোলরক্ষক জিয়াউর রহমান কোনোমতে ফেরান।

২৬তম মিনিটে চট্টগ্রাম আবাহনীর চিনেডু ম্যাথিউয়ের পাস ধরে ‍গুইলের্মো সুযোগ নষ্ট করেন। দুই মিনিট পর ওতাবেকের ফ্রি কিকে আবসারের হেড ক্রসবারে লাগলে হতাশা বাড়ে শেখ জামালের।

৪০তম মিনিটে ওতাবেকের ফ্রি কিক গুইলের্মোর গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় শেখ জামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে মনির হোসেনের ক্রসে আবসারের হেডে ব্যবধান দ্বিগুণ হয়।

৮২তম মিনিটে সফল স্পট কিকে
ব্যবধান কমান গুইলের্মো। ডি-বক্সে মনির হোসেনের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।