ক্যাটাগরি

মেয়র আতিকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সোমবার বিকাল ৩টায় গুলশানের ডিএনসিসি নগর ভবনে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।

এ সময় ডিএনসিসির মেয়র বলেন, “বাংলাদেশ ও কসোভো দুটি ভাতৃপ্রতীম দেশ। দুই দেশের রাজধানী শহর একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে।”

কসোভোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মেয়রের কাছে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত গুনের উরেয়া।

কসোভোর রাজধানী প্রিস্টিনাকে ঢাকা উত্তরের ‘সিস্টার সিটি’ করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, “দুটি শহরের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।”

ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।