ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে
নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ১১ জানুয়ারি দুটি মামলার আর্জি জানানো
হয়।
মঙ্গলবার আর্জির দুটির বিষয়ে আদেশের দিন ছিল।
তবে গত ১২ জানুয়ারি আইনজীবী মো. সারওয়ার
আলম তার আর্জি প্রত্যাহার করে নেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর
আজাদ রহমান জানিয়েছেন।
অন্যদিকে বাদী কাজী আনিসুর রহমান মঙ্গলবার আদালতে হাজির না হওয়ায়
ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার আর্জিটি খারিজের আদেশ দেন।
রাজধানীর গুলিস্তান এলাকার বিভিন্ন মার্কেটের অবৈধ দোকান
উচ্ছেদ নিয়ে সাবেক ও বর্তমান মেয়রের বিরোধ প্রকাশ্যে আসে।
দোকান উচ্ছেদ শুরু হলে সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের
অভিযোগ তোলে মালিকরা। প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খোকনসহ সাতজনের
বিরুদ্ধে মামলা হয়।
এরপর ফুলবাড়িয়া মার্কেটে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধনে যোগ দিয়ে মেয়র তাপসের বিরুদ্ধে দুর্নীতির
অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন।
তারপর ক্ষমতাসীন দলের এই দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যের
মধ্যে সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার আরজিও হয় আদালতে।