মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় মিয়াগি প্রিফেকচারের তোহোকু এক্সপ্রেসওয়ের মাত্র এক কিলোমিটার লম্বা একটি অংশে ঘটনাটি ঘটেছে বলে দেশটির সরকার জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারি তুষারপাতের সময় দৃশ্যমানতা কমে যাওয়ায় কর্তৃপক্ষ মহাসড়কগুলোতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটারে বেঁধে দিয়েছিল, কিন্তু তাতেও দুর্ঘটনা এড়ানো যায়নি।
জাপানের দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, প্রায় ২০০ লোক দুর্ঘটনায় পড়েছিলেন, তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
উদ্ধার কাজ চলছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি কাতোনোবু কাতো।
সম্প্রতি জাপানে কয়েকটি অংশে অস্বাভাবিক ভারি তুষারপাতের ঘটনা ঘটছে।