ক্যাটাগরি

ফর্ম নিয়ে চিন্তিত চেলসি কোচ

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে
২-০ গোলে হারে চেলসি। ম্যাচের শুরুতে উইলফ্রেড এনডিডির গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার
পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন জেমস ম্যাডিসন।

সবশেষ আট লিগ ম্যাচে চেলসির এটি পঞ্চম হার, জয় মাত্র দুটিতে।
ম্যাচ শেষে হতাশা লুকাননি ল্যাম্পার্ড।

“এমন অবস্থায় আমরা
পড়তে চাইনি।”

চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লেস্টার সিটি।

চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লেস্টার সিটি।

“আমি চিন্তিত। যে
ছন্দে আমরা ছিলাম দ্রুত সেখান থেকে ফর্ম হারিয়ে আমরা এখন এই অবস্থায়, যদিও ফুলহ্যামের
বিপক্ষে (গত শনিবার) ও আরও কিছু জয় এর মধ্যে আছে। তবে আট ম্যাচে পাঁচ হারের চেয়ে আমাদের
ভালো করা উচিত ছিল।”

গত দলবদলে প্রচুর অর্থ ব্যয়ে এক ঝাঁক খেলোয়াড় দলে টানে
স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। হারগুলো তরুণ দলটির জন্য শিক্ষা হিসেবে কাজে লাগবে বলে
মনে করেন দলটির সাবেক তারকা ফুটবলার ল্যাম্পার্ড।

“এটা তরুণ একটা
দল। দলের এমন অবস্থায় তাদের নিশ্চয় ভালো লাগবে না। আমি ড্রেসিংরুমে ছেলেদের বিপক্ষে
নই। তাদের এখান থেকে শিখতে হবে।” 

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লেস্টার; ১৯ ম্যাচে
১২ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে ম্যানচেস্টার
ইউনাইডেড। বুধবার ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে ফেরার সুযোগ তাদের সামনে। 

১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা ম্যানচেস্টার সিটি
একই দিন খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।

১৯ ম্যাচে ৮ জয় ও ৫ ড্রয়ে চেলসির পয়েন্ট ২৯।