দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক
সংস্থার সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই স্বীকৃতি
এসেছে বলে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো
হয়।
“ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ দেশের ৪৮টি বেসরকারি
বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের আন্তর্জাতিক মান বজায় রাখতে সক্ষম হয়েছে।”
‘ভবিষ্যত বিশ্বের জন্য শিক্ষা’
স্লোগান নিয়ে ২০০২ সালে যাত্রা শুরু করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। এ ইউনিভার্সিটিতে বর্তমানে ১৪টি বিভাগের অধীনে ২৮টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চলছে।