এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই জানায়, এর মধ্যে স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন
লিকুইড এন্টিসেপটিক, এসিআই এরোসল এবং এসিআই পিওর সল্ট নিজ নিজ ক্যাটাগরিতে প্রথম
হিসেবে ভোক্তা সাধারণ নির্বাচন করেছেন।
এছাড়াও
ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, স্যাভলন হ্যান্ড ওয়াশ এবং ভ্যানিশ টয়লেট ক্লিনার অনেক
ব্র্যান্ডের মাঝে দ্বিতীয় পছন্দের হিসেবে বিবেচিত হয়েছে। এসিআই পিওর সুগার নিজ
ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে।
সম্প্রতি
এসিআই সেন্টারে এই সফলতা উদযাপন অনুষ্ঠান করা হয়। এতে উপস্থিত ছিলেন এসিআইর গ্রুপ
ম্যানেজিং ডিরেক্টর আরিফ দৌলা, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস ও এসিআই সল্ট এর
ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসানসহ কোম্পানির
উচ্চ পদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে
সৈয়দ আলমগীর বলেন, “করোনা মহামারীর শুরু থেকে এসিআই দেশের মানুষের পাশে আছে। এক
সঙ্গে আটটি ব্র্যান্ডের স্বীকৃতি ভোক্তা সাধারণের দৃঢ় আস্থা জ্ঞাপনের উজ্জ্বল
দৃষ্টান্ত। আশা করছি, ভবিষ্যতে আমাদের অন্যান্য ব্র্যান্ডও স্বীকৃতি পাবে।“