অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহজ ডটকম স্বেচ্ছায় সুদ আসলসহ সরকারকে ফাঁকি দেওয়া অর্থ বুধবার
পরিশোধ করেছে।”
‘অন ডিমান্ড’ সেবার প্ল্যাটফর্ম সহজ ডটকম অনলাইনে যানবাহনের টিকেট, খাবার সরবরাহ,
রাইড শেয়ারিং
ও ট্রাক সেবা দিয়ে থাকে।
গত ২৫ অক্টোবর বনানীতে সহজ লিমিটেডের
(সহজ ডটকম) কর্পোরেট অফিসে অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করার কথা
জানায় ভ্যাট গোয়েন্দা দল।
সেখান থেকে জব্দ করা ব্যবসায়িক দলিল বিশ্লেষণ করে তারা বলেন, বিক্রির প্রকৃত তথ্য গোপন করে ৭ লাখ ৫৫ হাজার টাকা ভ্যাট ফাঁকি
দিয়েছে সহজ। আর এই ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় ২ শতাংশ হারে মাসিক সুদ বাবদ ৫ লাখ
৫৮ হাজার টাকা পাওনা হয়েছে।
সব মিলিয়ে মোট ১৩ লাখ ১২ হাজার টাকা ভ্যাট আদায়ের জন্য এরপর সহজ লিমিটেডে বিরুদ্ধে
ভ্যাট আইনে মামলা করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
মামলার তদন্ত চলাকালেই সহজ ভ্যাট ফাঁকির পরিমাণ মেনে নেয় এবং বিচার নিষ্পত্তির
আগেই বুধবার ওই টাকা ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করে বলে মইনুল খান জানান।