ক্যাটাগরি

ঢাকার মোতালিব প্লাজায় অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোতালিব প্লাজার পঞ্চমতলায় একটি মোবাইল সার্ভিসিং এর দোকানে আগুন লাগে।

অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই মার্কেটের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

রাসেল শিকদার বলেন, “ওই দোকানের সামান্য কিছু জিনিসপত্র পুড়েছে, অন্য কোনো দোকানে ছড়ায়নি।

তবে কীভাবে সেখানে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।