ক্যাটাগরি

এক টিকায় লাভ ১১ ডলার, এরা কি মানুষ: মান্না

জাতীয় প্রেস ক্লাবে
বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “দুই ডলার ৭০ সেন্টে অক্সফোর্ড টিকা
বেচে। দুই ডলারের টিকা বেক্সিমকো বেচবে ১৩ ডলারে। একটা টিকাতে লাভ করবে ১১ ডলার।এরা
কি মানুষ যারা ক্ষমতায় আছে?

“বেক্সিমকোর সাথে
ব্যবসা হবে সরকারের। আমি এখান থেকে ঘোষণা করতে চাই, এই ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে
ব্যবসা বন্ধ করতে হবে। টিকা নিয়ে তাদের (বেক্সিমকো) ধান্দাবাজী ব্যবসা সরকারের সাথে
মিলে- এটা করতে দেব না।”

মান্না বলেন, “দেশের
গরীব মানুষ টিকা পাবে তার কোনো গ্যারেন্টি আছে? ওরা যে রকম লিস্ট দিয়েছে, কেবল মাত্র
সরকারের ক্ষমতায় যারা থাকবে তাদেরকে প্রথম টিকা দেওয়া হবে। আপনি দেখেন ইংল্যান্ডে প্রথম
টিকা দেওয়ার নিয়ম কী করা হয়েছে? ফ্রান্স, আমেরিকা, পুরো ইউরোপ কী করেছে? আর বাংলাদেশ
কী করছে?

“প্রধানমন্ত্রী বক্তৃতা
করেছিলেন মানুষকে বিনা পয়সায় টিকা দেব- সেই কথা সম্পূর্ণ ভুলে গেছ্নে। যারা বলেছিলেন
১০ টাকা করে চাল খাওয়াব, এখন ৫০ টাকা চাল হয়েছে। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। এদের সঙ্গে
আপস করা যাবে না।”

এই অবস্থা থেকে উত্তরণে
শহীদ আসাদের আদর্শ অনুসরণ করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

“শহীদ আসাদকে স্মরণ
করে আমি আপনাদের কাছে এটাই আহ্বান জানাব, যদি তাকে সত্যি শ্রদ্ধা জানাতে চান, তার এই
পথে থেকে আসুন আগামীতে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা
করি- আজকের দিনে এটাই শপথ হোক।”

শহীদ আসাদ ফাউন্ডেশনের
উদ্যোগে শহীদ আসাদের ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা হয়।

সংগঠনের সভাপতি আজিজুল্লাহ
এম নুরুজ্জামান নূরের সভাপতিত্বে ও ফারুক আহমেদ শিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির
যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন, ফাউন্ডেশনের
সাধারণ সম্পাদক সামুজ্জামান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।