ক্যাটাগরি

আলেশা মার্টে ৩০% ছাড়

এক
সংবাদ বিজ্ঞপ্তিতে আলেশা মার্ট জানায়, ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে
বিশেষ এই মূল্যছাড়।

আলেশা
হোল্ডিংসের অঙ্গসংস্থা হিসেবে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের যাত্রা শুরু হয়েছে।
আলেশা হোল্ডিংস যাত্রা শুরু করে ২০১৮ সালে।

বিজ্ঞপ্তিতে
বলা হয়, “ভোক্তাদের চাহিদা পূরণ করতে দারুণ কিছু উদ্ভাবনী এবং কাস্টমাইজড সেবা
নিয়ে এসেছে আলেশা মার্ট।

“বর্তমানে
দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রেতাদের সহজ এবং ঝামেলাবিহীন অনলাইন
কেনাকাটার অভিজ্ঞতা দিতে কাজ করে যাচ্ছে আলেশা মার্ট। একইসঙ্গে দ্রুততর সময়ে পণ্য
ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে বিপুল পরিমাণ মানসম্মত
পণ্যসম্ভার নিয়ে আলেশা মার্ট সেবা দিয়ে যাচ্ছে।”