ক্যাটাগরি

টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয়র লাশ

টঙ্গী থানার ওসি
মো. আমিনুল
ইসলাম জানান,
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের টয়লেট থেকে রিজ উদ্দিন মোল্লা
(১৭) নামে
এই কিশোর লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ।

রিজ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ
চব্বিশ পরগনার
মগরাহাট থানার
মর্যাদা এলাকার
আব্দুল গাফফারের
ছেলে।

ওসি বলেন, অবৈধ
অনুপ্রবেশের অভিযোগে রিজের বিরুদ্ধে গত
বছর ৫ জুলাই
কিশোরগঞ্জ থানায় মামলা হয়। পরে তাকে
টঙ্গীর কিশোর
উন্নয়ন কেন্দ্রে
পাঠানো হয়। রিজ ওই কেন্দ্রের
৫ নম্বর কক্ষে
থাকত। সন্ধ্যা
সাড়ে ৬টার
দিকে সে
কেন্দ্রের বাথরুমে গিয়ে আর বের হয়নি। দীর্ঘক্ষণ পরে ২ নম্বর
কক্ষের এক
কিশোর তার খোঁজ নিতে যায়। সে ভেতর থেকে সাড়া না
পেয়ে বাথরুমের
ওপরের ফাঁক
দিয়ে গলায় গামছায় বাঁধা ঝুলন্ত
লাশ দেখতে
পায়।

পরে শিশু উন্নয়ন
কেন্দ্রের কম্পাউন্ডার মো. হেলাল লাশ
উদ্ধার করে
টঙ্গীর শহীদ
আহসান উল্লাহ
মাস্টার জেনারেল
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
বলে জানান ওসি। বিষয়টি
পুলিশ খতিয়ে দেখছে বলেও তিনি জানান।

কেন্দ্রের তত্বাবধায়ক মো.
এহিয়াতুজ্জামান বলেন, গত জুলাই মাসে
কিশোরগঞ্জের একটি মামলা গ্রেপ্তার হওয়ার
পর তাকে
আদালতের মাধমে
এ কেন্দ্রে
পাঠানো হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে
কিছু বলতে
পারেননি তত্বাবধায়ক মো.
এহিয়াতুজ্জামান।