২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে
এবং তারপর ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে বলে শনিবার জানিয়েছেন স্বাস্থ্য
সচিব আবদুল মান্নান।
ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল
ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা দেওয়া হবে।
সচিব বলেন, “(সেখানে) ৪০০ থেকে
৫০০ জনের উপর টিকা প্রয়োগ করা হবে। তাদেরকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮
ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু হবে।”
ভারত থেকে উপহার হিসেবে বৃহস্পতিবার
সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আসার পরই টিকাদান
শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সেরাম
ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির
মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
শুরুতে ফেব্রুয়ারির প্রথম ভাগে
টিকাদান শুরুর পরিকল্পনা হলেও টিকা আগে পাওয়ায় প্রয়োগের সময়ও এগিয়ে আনা হল।
ভারতে এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া
তেমন দেখা না গেলেও সতর্কতা হিসেবে শুরুতে ৪০০-৫০০ জনকে দিয়ে প্রতিক্রিয়া দেখতে চায়
সরকার।
টিকা বিতরণের পরিকল্পনা ইতোমধ্যেই
করে ফেলা হয়েছে।