ক্যাটাগরি

জয়পুরহাটে হাসপাতালের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শনিবার এ হাসপাতালের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আলমগীর জাহান জানিয়েছেন।

নিহত মিঠু হোসেন (৩৫) সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ওসি জানান, শনিবার দুপুরে আধুনিক জেলা হাসপাতালের সপ্তম তলায় কাজ করার সময় ‘অসাবধানতাবশত’ ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন নির্মাণ শ্রমিক মিঠু হোসেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।