সোমবার দুপুরে উপজেলার হামেরদী এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের ছেলে নবম শ্রেণির ছাত্র সাকিল ফকির (১৫) ও হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের অষ্টম শ্রেণির ছাত্র শাহীন মাতুব্বর (১৪)।
তারা বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক বলেন, “সাকিল ও শাহীন মোটর সাইকেলে করে বই কিনতে ভাঙ্গা বাজারে যাচ্ছিল। পথে একটি বাসকে পাশ কাটাতে গেলে সামনে থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়।
“এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
পরে পুলিশ খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে। তবে ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।